×

আন্তর্জাতিক

কসোভোতে ২৫ ন্যাটো সেনা আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০৩:৩২ পিএম

কসোভোতে ২৫ ন্যাটো সেনা আহত

ছবি: সংগৃহীত

কসোভোর উত্তরাঞ্চলে সার্ব বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে তিনটি টাউন হলের সুরক্ষার দায়িত্বে থাকা অন্তত ২৫ জন ন্যাটো সেনা আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিকও তার সেনাবাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। খবর রয়টার্সের।

ন্যাটো নেতৃত্বাধীন শান্তিরক্ষা মিশন কেএফওআর কসোভোতে সোমবারের সহিংসতার নিন্দা জানিয়েছে।

হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টফ জালে-বব্রভনিস্কি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে হাঙ্গেরির ৭ সেনা গুরুতর আহত হয়েছেন, চিকিৎসা সেবা দিতে তাদেরকে হাঙ্গেরিতে নিয়ে আসা হবে।

তিনি ২০ সেনার আহত হওয়ার কথা জানান, যাদের মধ্যে ইতালির সেনারাও রয়েছে।

সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিক বলেছেন, সংঘর্ষে ৫২ সার্ব আহত হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। কসোভোর প্রেসিডেন্ট ভোসা ওসমানি সোমবারের সংঘর্ষের দায় ভুচিককে দিয়ে বলেছেন, সার্বিয়ার প্রেসিডেন্ট কসোভোকে অস্থিতিশীল করতে চাইছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App