×

আন্তর্জাতিক

হন্ডুরাসে বিলিয়ার্ডে ১১ জনকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১০:৪৫ এএম

হন্ডুরাসে বিলিয়ার্ডে ১১ জনকে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে একটি বিলিয়ার্ড হলে ঢুকে ১১ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় রবিবার (২৫ জুন) দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী সান পেদ্রো সুলার নিকটবর্তী চোলোমা শহরে এ ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাত দিয়ে সোমবার (২৬ জুন) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হন্ডুরাসের জাতীয় পুলিশের মুখপাত্র মিগুয়েল মার্টিনেজ জানান, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও একজন নারী। অনলাইনে প্রত্যক্ষদর্শীদের পোস্ট করা ভিডিওতে বিলিয়ার্ড হলের ভেতরে রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে, যেখানে লোকজন জন্মদিনের একটি অনুষ্ঠান উদযাপন করছিলেন। বন্দুকধারীরা সেখানে ঢুকে গুলি চালানো শুরু করেন, জানান প্রত্যক্ষদর্শীরা।

পুলিশের ধারণা, মাদক কারবারিদের ভাড়া করা খুনিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে, এ ঘটনার পর ওই অঞ্চলে কারফিউ জারি করেছেন হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো। টুইটারে তিনি জানান, চোলোমা ও সান পেদ্রো সুলাতে রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে।

এর আগে গত সপ্তাহে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপার কাছে একটি কারাগারে দাঙ্গায় ৪৬ জন নারী কয়েদি নিহত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App