×

আন্তর্জাতিক

বিয়ের তারিখেই ৭ সন্তানের জন্ম!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১১:৪২ এএম

বিয়ের তারিখেই ৭ সন্তানের জন্ম!

ছবি: হিন্দুস্তান টাইমস

পাকিস্তানি এক দম্পতির বিয়ের তারিখের সঙ্গে তাদের ৭ সন্তানের জন্ম তারিখও মিলে গেছে। ১লা আগস্ট হলো সেই কাঙ্ক্ষিত দিন। আর এমন অসাধ্য সাধন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছেন পাকিস্তানের লারকানা জেলার একটি পরিবার। খবর হিন্দুস্তান টাইমসের।

আমির আর খুদিজা দুজনে বিয়ে করেছেন ৩০ বছরে হলো। এই দম্পতির সাত সন্তান। সবচেয়ে বড় কথা তাদের যে সন্তান তাদের সবার জন্ম তারিখ ১ আগস্ট।

তাদের সন্তানদের মধ্যে সিন্ধু, সাসুই, স্বপ্না, আমির, অম্বর, আনমর, আহমার। তাদের বয়স ১৯-৩০-এর মধ্যে। একই দিনে জন্মেছে এমন ভাইবোনদের নিরিখেও তারা বিশ্বরেকর্ড করেছে।

আসলে ১ আগস্ট বিবাহবার্ষিকীর দিনটিকে স্মরণীয় করে রাখতে চান তারা। সে কারণে একেবারে হিসাব কবে বিয়ের ঠিক এক বছরের মধ্যে তাদের প্রথম সন্তান হয়।

কিন্তু তার পরও যে এমন একই দিনে পর পর বাচ্চা হবে প্রথমটা তারা বুঝতে পারেননি। এরপর দেখা যায় ১ আগস্ট ফের তাদের দুবার করে যমজ সন্তান হয়।

আমির বলেন, আমি খুব ভেবেচিন্তে বিষয়টি করেছি এমনটি নয়। কিন্তু হয়ে গেছে।

এদিকে গিনেস সংস্থা জানিয়েছে, সব বাচ্চাই স্বাভাবিক প্রসবের মাধ্যমে হয়েছে। কোনো ক্ষেত্রেই সিজার করা হয়নি। সবই নরমাল ডেলিভারি। এমনকি কোনো ক্ষেত্রে আগেই সিজার করা হয়েছে এমনটি নয়। একেবারে ১ আগস্টেই প্রসব বেদনা আর ওই দিনই সন্তান প্রসব।

১ আগস্ট একই দিনে সবাই মিলে কেক কেটে জন্মদিন পালন করেন। স্রষ্টার প্রতি কৃতজ্ঞ ওই পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App