×

আন্তর্জাতিক

সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণ, ১৫ জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৩:১৭ পিএম

সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণ, ১৫ জনের প্রাণহানি
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডের একটি সেতুর ওপর ট্রান্সফর্মার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে। উত্তরাখণ্ডের চামোলি জেলার অলকনন্দ নদীর ওপর অবস্থিত একটি সেতুর ওপর মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সেতুটি নমামি গেং বাঁধ প্রজেক্টের অংশ ছিল। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেসের। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতের এই ঘটনায় উদ্ধার তৎপরতা শুরু করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ডিজি অশোক কুমার বলেছেন, ১৫ জন বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে পুলিশের একজন উপ-পরিদর্শক এবং তিনজন নিরাপত্তারক্ষী ছিলেন। এ দুর্ঘটনার কারণ উৎঘাটনে তদন্ত শুরু হয়েছে। চামোলি জেলার এসপি প্রামেন্দ্র দোবাল জানিয়েছেন, ২১ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।এদের মধ্যে ১৫ জন হাসপাতালে মারা যান, বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App