×

আন্তর্জাতিক

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, নিহত ৪৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৯:৪৪ এএম

ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, নিহত ৪৫

ছবি: বিবিসি

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে স্থানীয় পুলিশ বাহিনী। এই অভিযানে এখন পর্যন্ত অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

বুধবার (৩ আগস্ট) এমন খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।

সর্বশেষ অভিযানের বিষয়ে রিও ডি জ্যানেইরো পুলিশ জানায়, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে শুক্রবার হতে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্স পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক ও অস্ত্র জব্দ করেছে।

ব্রাজিলের আইনমন্ত্রী ফ্ল্যাভিও ডিনো পুলিশের অভিযানের সমালোচনা করে বলেছেন, গুয়ারুয়াতে অপরাধের সঙ্গে পুলিশের প্রতিক্রিয়া সামঞ্জস্যপূর্ণ নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App