×

আন্তর্জাতিক

ইউক্রেনে নারী সেনাদের যৌন নির্যাতন, ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১১:৪৩ এএম

ইউক্রেনে নারী সেনাদের যৌন নির্যাতন, ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর
ইউক্রেনে নারী সেনাদের যৌন নির্যাতন, ব্যবস্থা নেয়ার আশ্বাস মন্ত্রীর
ইউক্রেনের সেনা কমান্ডাররা দেশটির নারী সেনাদের যৌন নির্যাতন করছেন বলে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে। দৈনিকটি বলেছে, ইউক্রেনের নারীদেরকে দু’টি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। একদিকে শত্রুপক্ষ আর অন্যদিকে নিজ দেশের সেনা কর্মকর্তাদের লালসার বিরুদ্ধে। গার্ডিয়ানে সম্প্রতি প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে ইউক্রেনের সেনাবাহিনীতে ব্যাপক মাত্রায় দুর্নীতি ও যৌন নির্যাতনের এই তথ্য উঠে এসেছে। বিষয়টিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার। তিনি বলেছেন, কোনো নারী সেনার পক্ষ থেকে কোনো কমান্ডারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠলে তিনি ব্যক্তিগতভাবে পুলিশের সহযোগিতায় বিষয়টি তদন্ত করবেন। তিনি যেকোনো যৌন নির্যাতনের তথ্য তাকে জানানোর জন্য নারী সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সেনা কমান্ডাররা তাদের অধীনস্ত নারী সেনাদেরকে তাদের সঙ্গে একান্তে সময় কাটানোর নির্দেশ দেন। নির্দেশ পালনে অপারগ নারী সেনাদের মানসিক চিকিৎসা নিতে পাঠানো হয় অথবা তাদের স্বামীদেরকে যুদ্ধে নিহত হওয়ার জন্য ফ্রন্ট লাইনে পাঠিয়ে দেয়া হয়। ২৭ বছর বয়সি ইউক্রেনের নারী প্লাটুন সার্জেন্ট নাদিয়া হারান সাহসি ভূমিকা নিয়ে সেনা কমান্ডারদের যৌন নির্যাতনের এই তথ্য গার্ডিয়ানকে সরবরাহ করেছেন। উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, তিনি বিষয়টি নিয়ে নাদিয়ার সঙ্গে কথা বলবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

আজ বঙ্গভবন ছেড়ে নিজ বাসভবনে উঠবেন সাবেক রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

বড়পাথরে নৌকাডুবি নিখোঁজ পর্যটক মাহিয়ানের মরদেহ উদ্ধার

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইন্টারসেপ্টর সংকটে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App