×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বারে গুলি করে ৫ জনকে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১১:৩৬ এএম

যুক্তরাষ্ট্রে বারে গুলি করে ৫ জনকে হত্যা

ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তর আমেরিকার এই দেশের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি বারে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, বুধবার এক অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির ওই ঘটনা ঘটে এবং আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছেন, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।

এই ঘটনার বিস্তারিত আর কোনও তথ্য জানা যায়নি। ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক ওই বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে এখন আইন প্রয়োগকারী বাহিনীর বিশাল উপস্থিতি রয়েছে।

হামলাকারীকেও গুলি করা হয়েছে, তবে তার অবস্থা জানা যায়নি।ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয় জানিয়েছে, তারা অরেঞ্জ কাউন্টিতে গুলিবর্ষণের ঘটনা পর্যবেক্ষণ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App