×

আন্তর্জাতিক

ইউক্রেনে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৩ পাইলট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১০:১৬ এএম

ইউক্রেনে মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে নিহত ৩ পাইলট
ইউক্রেনের মধ্যাঞ্চলের আকাশে দুইটি এল-৩৯ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে অন্তত তিন পাইলটের মৃত্যু হয়েছে। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমের জাইটোমির অঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে বলে শনিবার দেশটির বিমান বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। দেশটির বিমানবাহিনী বলেছে, নিহত তিন পাইলটের একজনের নাম জুস। আন্তর্জাতিক গণমাধ্যমে অসংখ্য সাক্ষাৎকার দেয়ার পর সুপরিচিত হয়ে উঠেছিলেন তিনি। টেলিগ্রামে নিজেদের অ্যাকাউন্টে দেয়া বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এটি আমাদের সবার জন্য বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।এই ঘটনায় সুষ্ঠু তদন্ত শুরু করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় নিহতদের কথা নিশ্চিত করে বলেন, যারা ইউক্রেনের মুক্ত আকাশকে রক্ষা করেছে তাকে তার দেশ কখনই ভুলবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সরকারি বহরে ঢুকছে বৈদ্যুতিক গাড়ি, দাম ৫০-৭৫ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App