×

আন্তর্জাতিক

দোনেৎস্কে ইউক্রেনের হামলা, নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৮ এএম

দোনেৎস্কে ইউক্রেনের হামলা, নিহত ৬

কিয়েভ বাহিনীর হামলায় রাশিয়া অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে ছয় বেসামরিক লোক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৯ জন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাশিয়া সমর্থিত স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন টেলিগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

পুশিলিন বলেন, ইউক্রেনের হামলায় দোনেৎস্ক ছাড়াও স্বিতলোদারস্কের একজন মাঝ বয়সি মহিলা আহত হয়েছেন। দোনেৎস্কে ১৪ বছরের একটি বাচ্চা আহত হয়েছে। হামলার সময় বেশ কিছু বাড়িঘর এবং বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এতে করে গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে যুদ্ধ ফিরে আসে। তবে কিয়েভ গত বছরের জুনে রাশিয়ার বিরুদ্ধে পালটা আক্রমণ শুরু করে এবং দেশের দক্ষিণ ও পূর্বের বিভিন্ন অঞ্চলে রাশিয়ান বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। যদিও পালটা আক্রমণে ইউক্রেনের অর্জন এখন পর্যন্ত খুবই সীমিত।

২০২২ সালের সেপ্টেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন লাখ রিজার্ভ সেনা প্রস্তুত করার ঘোষণা দেন। ওই সময় তিনি বলেছিলেন, ‘রাশিয়ার অখণ্ডতা’ রক্ষায় সেনা সমাবেশ জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App