×

আন্তর্জাতিক

সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ১০:৪৯ এএম

সাহিত্যিক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি

অরুন্ধতী রায়

ভারতের সাহিত্যিক অরুন্ধতী রায় ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা।

তথ্য সূত্র বলছে, ২০১০ সালে তাদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে এই মামলা চালানোর অনুমতি দিয়েছেন তিনি।

ওই বছরই দিল্লিতে এক জনসভায় কাশ্মীর ইস্যুতে উসকানিমূলক ভাষণ দেয়ার অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে।

এদিকে ২০১০ সালে বুকার পুরস্কার বিজয়ী সাহিত্যিক অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশীল পণ্ডিত ও ‘রুটস ইন কাশ্মীর’ নামের এক কাশ্মীরি পণ্ডিতদের সংগঠন। তাদেরদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি ও ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

জানা যায়, ‘আজাদি: দ্য অনলি ওয়ে’ নামের এক অনুষ্ঠানে কাশ্মীরকে ভারতের থেকে বিচ্ছিন্ন করার দাবি তোলা হয়েছিল। সব মিলিয়ে ভাষণগুলো ছিল উসকানিমূলক।

এদিকে এই মামলায় আরও দুই অভিযুক্ত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাঈদ আলি শাহ গিলানি ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ আবদুল রহমান গিলানি। এর আগে সংসদে হামলা মামলায় সুপ্রিম কোর্ট থেকে মুক্তি পেয়েছিলেন দুজন। কিন্তু এই মামলার নিষ্পত্তির আগেই তারা মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

জার্মানির প্রধান কোচ হলেন ক্লপ

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App