×

আন্তর্জাতিক

ইসরায়েল-আমেরিকান পণ্য বর্জনের ডাক দ.আফ্রিকায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৩, ০৮:৩৬ এএম

ইসরায়েল-আমেরিকান পণ্য বর্জনের ডাক দ.আফ্রিকায়

ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনের নারী-শিশু ও সাধারণ নাগরিকদের নির্বিচারে হত্যা করে যাচ্ছে। এর প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন সরকারি দলসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীর মানুষ।

এবার প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েল থেকে আমদানিকরা পণ্য অথবা দক্ষিণ আফ্রিকায় ইসরায়েলি মালিকানাধীন কোম্পানির উৎপাদিত পণ্য বা দেশটির বিনিয়োগকৃত অংশীদার আছে এমন প্রতিষ্ঠানের পণ্যে আর হালাল স্টিকার প্রদান না করার ঘোষণাও দেওয়া হয়েছে।

দেশটির মুসলিম জুডিশিয়াল কাউন্সিল- হালাল ট্রাষ্টের (এমজিসিএইচটি) পরিচালক শেখ আহমেদ সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির রাজনৈতিক দল ইকোনমিক ফ্রিডম ফাইটারস (ইএফএফ) নেতা জুলিয়াস মালেমা। ইসরায়েল থেকে আসা সব পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার জুলিয়াস মালেমা কয়েকহাজার নেতাকর্মী ও সর্মথক নিয়ে প্রিটোরিয়াস্থ কূটনৈতিক এলাকায় ফিলিস্তিনের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিশ্বের এক নম্বর সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার নেতৃত্বে সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণে ফিলিস্তিনে ইসরায়েলর বর্বর হামলা ও হত্যার প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে দুই রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের প্রতি তাগাদাও দিয়েছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App