×

আন্তর্জাতিক

গাজার সবচেয়ে বড় দুই হাসপাতাল বন্ধ, ৩ নার্স নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৯ এএম

গাজার সবচেয়ে বড় দুই হাসপাতাল বন্ধ, ৩ নার্স নিহত

গাজার আল-শিফা হাসপাতালের পরিস্থিতি ভয়াবহ ও বিপজ্জনক। ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজার হাসপাতালগুলো ঘিরে বড় ধরনের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় দুটি হাসপাতাল আল শিফা ও আল কুদস বন্ধ হয়ে গেছে। এরমধ্যে আল-শিফা হাসপাতালে হামলায় তিন নার্স নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর: আল-জাজিরার। সংবাদমাধ্যমটি বলছে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল। গেল ১১ নভেম্বর থেকে বিদ্যুৎ, পানি ও অক্সিজেন না থাকায় এখন পুরোপুরি অচল হয়ে পড়েছে আল-শিফা হাসপাতালটি। সেখানে নিও-নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে-এনআইসিইউতে মৃত্যুর প্রহর গুনছে ৩৯ থেকে ৪৫টি। এরমধ্যে দুই শিশুসহ বারোজন রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, নিও-নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা আরেক শিশুর মৃত্যু হয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ

বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা

সুপ্রিম কোর্টে প্রবেশে কড়া নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App