×

আওয়ামী লীগ

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

ছবি : সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে ‘রিকনসিলিয়েশন’ বা পুনর্মিলনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর একটি অধিবেশনে বক্তারা বলেন, অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমাজের বিভাজন কাটিয়ে উঠতে পুনর্মিলনের উদ্যোগও প্রয়োজন।

আলোচনায় প্রশ্ন ওঠে, অপরাধের বিচার ও জবাবদিহির মধ্য দিয়ে রিকনসিলিয়েশনের পথ তৈরি হবে, নাকি তার আগে প্রয়োজন রাজনৈতিক সমঝোতা। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় পুনর্মিলন কঠিন হলেও দীর্ঘমেয়াদে এর প্রয়োজন রয়েছে। তবে রাজনৈতিক পক্ষগুলোর অবস্থান ও পারস্পরিক আস্থার সংকট এ প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতায় রিকনসিলিয়েশন কঠিন হলেও এটিই প্রয়োজন। তার মতে, পুনর্মিলন না হলে রাজনৈতিক প্রতিশোধের চক্র থেকে বের হওয়া কঠিন হবে।

তিনি বলেন, প্রতিশোধের রাজনীতি অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক অগ্রগতিও বাধাগ্রস্ত হতে পারে। একটি দল ক্ষমতায় এসে অন্য পক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

আলতাফ পারভেজের মতে, আওয়ামী লীগ এখনো তাদের ভুল স্বীকার বা অনুতাপ প্রকাশ করেনি—এটিও তাদের একটি ভুল। তবে ক্ষমতায় থাকা পক্ষেরও দায়িত্ব রয়েছে। সরকারের পক্ষ থেকে রিকনসিলিয়েশনের একটি প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। এ উদ্যোগ রাষ্ট্রপতি বা সংসদের পক্ষ থেকেও নেওয়া সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

এর আগে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ‘ন্যায়বিচার, জবাবদিহি ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক অধিবেশনে আলোচকেরা বলেন, মুক্তিযুদ্ধ, পার্বত্য চট্টগ্রামের সহিংসতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির পাশাপাশি পুনর্মিলনের উদ্যোগ প্রয়োজন।

আলোচনায় অংশ নেওয়া কয়েকজনের মতে, বিচার ও জবাবদিহির বিষয়টি নিশ্চিত না করে পুনর্মিলনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া কঠিন। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, দীর্ঘমেয়াদি বিভাজন কাটিয়ে উঠতে বিচার ও জবাবদিহির পাশাপাশি পুনর্মিলনের পথও খুঁজে দেখা প্রয়োজন।

এদিকে আওয়ামী লীগের সঙ্গে পুনর্মিলনের বিষয়ে সরকারের অবস্থান নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পুনর্মিলনের ধারণার সঙ্গে সরকার নীতিগতভাবে একমত হতে পারে; তবে এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত পূরণের উদ্যোগ আওয়ামী লীগকেই নিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই

ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যায় কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

আওয়ামী লীগ আরেকটি ভুল করছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App