×

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের দায় যুক্তরাষ্ট্রের: ইরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩১ পিএম

গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের দায় যুক্তরাষ্ট্রের: ইরান

ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি, ছবি: মেহের নিউজ

জাতিসংঘে ইরানের আবাসিক রাষ্ট্রদূত বলেছেন, অবরুদ্ধ গাজায় ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করছে তার সম্পুর্ণ দায় যুক্তরাষ্ট্রের। রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সোমবারের অধিবেশনে ভাষণ দেয়ার সময় এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রদূত গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা ও যুদ্ধের পেছনে লাগামহীন সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। এসময় তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত পদক্ষেপগুলিকে বাধা দেওয়ার জন্য ওয়াশিংটনের তীব্র নিন্দা জানান। খবর মেহের নিউজের।

ইরাভানি বলেন, ‘এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করে আন্তর্জাতিক সম্প্রদায়ের বৈশ্বিক আবেদন সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবকে বাধা দিয়েছে’।

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা স্টর্ম পরিচালনার পর ৭ অক্টোবর থেকেই গাজায় গণহত্যা ও ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। অব্যাহত হামলার কারণে নিরপরাধ প্রায় ১৯ হাজার ৫০০ বেসামরি ফিলিস্তিনেকে হত্যা করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। নিহতদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। এ যুদ্ধে আহত হয়েছে অন্তত ৫১ হাজার ফিলিস্তিনি।

ইরভানি আরো বলেন, গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে অব্যাহতভাবে সমর্থন ও সহায়তা করে গেছে। কৌশরগত মিত্র হিসেবে তারা ইসরায়েলকে অন্তত ১০ হাজর টনেরও বেশি সামরিক সরঞ্জাম ইতিমধ্যে সরবরাহ করেছে।

এদিকে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিয়েছে ওয়াশিংটন। গাজার বর্তমান পরিস্ততির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App