×

আন্তর্জাতিক

ব্রেক্সিট কার্যকরে অক্টোবর পর্যন্ত সময় পেল যুক্তরাজ্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১১:৪০ এএম

ব্রেক্সিট কার্যকরে অক্টোবর পর্যন্ত সময় পেল যুক্তরাজ্য
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) কার্যকর করতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদর দফতরে স্থানীয় সময় বুধবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য আরও সময় চেয়ে আবেদন করার পর ইইউ এ সিদ্ধান্ত দেয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের নেতাদের সামনে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রেক্সিট বাস্তবায়নের সময় বাড়ানোর অনুরোধ করেন। এ নিয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক হয়। ইইউ নেতাদের ওই বৈঠকের পর সিদ্ধান্তের কথা জানান ইউরোপীয় কাউন্সিলের সভাপতি ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, ব্রিটিশ বন্ধুদের জন্য এই বার্তা- তোমরা সময় নষ্ট করো না। বিবিসি বলছে, এ সময়ের মধ্যে ব্রিটেন কিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে সে উপায় নির্ধারণ করবে। জুন মাসে এর অগ্রগতি পর্যালোচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ কার্যকর করার কথা ছিল ২৯ মার্চ। সেটি কার্যকর করতে না পারায় ১২ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App