×

আন্তর্জাতিক

লকডাউনের নীরবতায় দুই পান্ডার মিলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ১২:৩৫ পিএম

লকডাউনের নীরবতায় দুই পান্ডার মিলন
ঠিক বিলুপ্তপ্রায় ওদের বলা যায় না, কিন্তু ওদের সংখ্যা যে দ্রুত কমে আসছে, তা নিয়ে কোনো সংশয় নেই। তাই হংকংয়ের চিড়িয়াখানায় দুটি জায়ান্ট পান্ডার সফল মিলন বড় খবর বৈকি। নভেল করোনা ভাইরাস যখন গোটা পৃথিবীকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে, লকডাউনে চলে যাচ্ছে দেশে দেশে সব শহর, সেই বিশ্বজোড়া মহামারির মধ্যেও প্রাণ যে বয়ে চলেছে তার প্রমাণ রাখল ‘ওশান পার্ক’ চিড়িয়াখানার ইংইং আর লেলে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের প্রেস বিবৃতিতে জানিয়েছে, অনেক বছর এখানে আছে এই দুজন। গত ১০ বছর ধরে অনেকবার এদের মিলন ঘটানোর চেষ্টা হয়েছে। কিন্তু সাফল্য আসেনি। এখন লকডাউনের কারণে চিড়িয়াখানা জানুয়ারির শেষ সপ্তাহ থেকে বন্ধ এবং যেহেতু কোনো মানুষজনের ভিড় নেই, তাই নিস্তব্ধ পরিবেশে ওরা দুজন ঘনিষ্ট হয়েছিল। এখন দেখার এই মিলনের ফলে ইংইং সত্যি সত্যিই সন্তানসম্ভবা হয় কিনা। যদি সেটা সত্যি হয়, তবে তা বুঝতে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আশাবাদী যে এবার ইংইং তাদের নিরাশ করবে না। চিড়িয়াখানার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল বুস বলেছেন, আমরা যে কিছু শিশু জায়ান্ট পান্ডার আগমণের আশা করছি, তার বড় কারণ এবার ওদের মিলন স্বাভাবিকভাবে হয়েছে, কৃত্রিমভাবে মিলন ঘটানো হয়নি। স্বাভাবিক স্বতঃস্ফ‚র্ত মিলন সবসময়ই কৃত্রিম মিলনের তুলনায় কার্যকরী বেশি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App