×

আন্তর্জাতিক

পাকিস্তানে জামায়াতের সমাবেশে গ্রেনেড হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৩:০৩ পিএম

পাকিস্তানে জামায়াতের সমাবেশে গ্রেনেড হামলা

পাকিস্তানের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়।

গতবছর সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারত। এক বছরের মাথায় দিনটিকে স্মরণে বুধবার (৫ আগস্ট) সমাবেশের আয়েজন করে পাকিস্তানের জামায়াতে ইসলামি। এসময় ওই সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সে দেশের সংবাদমাধ্যম ডন নিউজ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্রেনেড হামলার ঘটনায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন।

পাকিস্তান জামায়াতের মুখপাত্র জানিয়েছেন, গুলশান-ই-ইকবাল এলাকায় বুধবারের সমাবেশের মূল জায়গা টার্গেট করা হয়েছিল। সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যম সমন্বয়কারী মিরান ইউসুফ বলেছেন, আহত ৩৯ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

করাচি পুলিশ বলছে, গুলশান-ই-ইকবাল এলাকায় সমাবেশের মূল কেন্দ্রকে লক্ষ্যবস্তু বানিয়েছিল হামলাকারীরা। জামায়াত মুখপাত্র জানান, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ট্রাকের সামনে গ্রেনেড মেরে পালিয়ে যায়। ওই গ্রেনেড বিস্ফোরণে তাদের ৩৯ জন সমর্থক আহত হয়।

পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সাজিদ সাদোজাই বিস্ফোরণস্থলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছেন, হামলা চালাতে আরজিডি-১ গ্রেনেড ব্যবহার করা হয়েছে।

এদিকে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন সিন্ধুদেশ রেভ্যুলিউশনারি আর্মি (এসআরএ) করাচিতে গ্রেনেড হামলার দায় স্বীকার করেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে এক পোস্টে হামলা চালানোর কথা তারা স্বীকার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

সদর দপ্তর ‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App