×

আন্তর্জাতিক

ঘরের ফ্যানে ঝুলছে কিং কোবরা! (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৭ পিএম

ভারতে গত ৫দিন আগে ভয়ানক একটি ভিডিও ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়া সেই ভিডিওতে দেখা যায়, একটি কিং কোবরা সিলিং ফ্যানের ওপর কুণ্ডলী পাকিয়ে ঝুলছে। শুধু তাই না, সাপটির ওজন ও নড়াচড়ায় ফ্যানের পাখাগুলিও ঘুরতে দেখা গেছে ভিডিওতে।

এমন দৃশ্য দেখে মনে হচ্ছিলো, সাপটি তার শরীরের ভারে এই বুঝি নিচে পড়ে যাবে এবং কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেবে।

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ইনস্টাগ্রামে শেয়ার করা কিং কোবরার এই ভিডিওটিতে প্রায় ২ মিলিয়ন ভিউ হয়েছে। ৫১ হাজারের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

এতে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন । তবে কমেন্ট বক্সের বেশিরভাগ মন্তব্যে বেশ উদ্বেগ প্রকাশ পেয়েছে । কেউ কেউ বলেন, এই কোবরা বাড়ির বাসিন্দাদের ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। এটিকে দ্রুত সরানোর ব্যবস্থা করা হোক। 

আরো পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গ্রেপ্তার

এদিকে ভিডিওটি ভারতের কোন জায়গার ও কোথায় এ ভিডিও ধারণ করা হয়েছে তা এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এর আগে এমন আরেকটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওটিতে দেখা গেছে, মালয়েশিয়ায় একটি বাসার ছাদের (সিলিং) ওপর থেকে তিনটি দৈত্যাকার সাপ নিচে পড়ে যায়। এতে সে বাড়ির সবাই ভয় পেয়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App