×

আন্তর্জাতিক

পুরুষদের ‘নগ্ন উৎসবে’ অংশ নিলেন নারীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম

পুরুষদের ‘নগ্ন উৎসবে’ অংশ নিলেন নারীরা

প্রতি বছর ফেব্রুয়ারি মাসে জাপানের হনশু দ্বীপে 'হাডাকা মাতসুরি' নামে এক উৎসব মহা সমারোহে পালিত হয়। এই উৎসব 'নগ্ন পুরুষ উৎসব' বা 'নেকড ম্যান ফেস্টিভ্যাল' নামেও পরিচিত। ১২৫০ ধরে চলতে থাকা এই উৎসবে এই প্রথমবার অংশ নিয়েছে নারীরা।  

১২৫০ বছরের ইতিহাসে প্রথমবার জাপানের একটি মন্দিরে নারীরা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন পুরুষদের নগ্ন উৎসবে। যেসব নারীরা উৎসবে অংশ নিয়েছিলেন তাদের পরনে ছিল নীল রঙের পোশাক। উৎসবের অংশ হিসেবে মহানন্দে কাঁধে করে তারা বাঁশের দণ্ড বয়ে নিয়ে যান।

নারীদের সাতটি দল অনুষ্ঠানের আচার-বিধিতে অংশ নেয়ার সুযোগ পেয়েছিল। অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ শক্তির প্রার্থনাতেই অংশ নেন তারা। যদিও এই উৎসবের নাম 'নগ্ন উৎসব'। তবে নারীরা নিয়ম মেনেই পোশাক পরেছিলেন।

বহু নারীর পরনে ছিল 'হ্যাপি কোটস' (নিতম্ব পর্যন্ত পোশাক) ও হাফ প্যান্ট। সাধারণত এই ধরনের পোশাক তারা জাপানের উৎসবগুলোর সময় পরে থাকেন নারীরা। তবে পুরুষরা প্রথা মেনেই পায়ে টাবি নামের সাদা মোজা ও ফানডোশি নামের কটিবস্ত্র পরে উৎসবে অংশ নেন।

উৎসবে অংশ নেয়া ৫৯ বছর বয়সী সরকারি কর্মচারী এমি তাচিবানার কথায়, 'যখনই জানতে পেরেছিলাম এই উৎসবে নারীরা প্রথমবার অংশগ্রহণ করতে পারবে তখন থেকেই মুখিয়ে ছিলাম উৎসবে অংশগ্রহণের জন্য।' 

মন্দিরের এক পুরোহিত নারুহিতো সুনোদার কথায়, 'নারীদের অংশগ্রহণের উপর কোনোদিনই সেভাবে নিষেধাজ্ঞা ছিল না। কেউ কেউ এর আগে ব্যক্তিগতভাবে ছোটখাটো উপহারও দিয়েছিলেন। 

অনেক নারীই এবার আলাদাভাবে এই উৎসবে অংশ নিতে প্রার্থনা সেরেছেন মন্দির। তবে গত বছর নারীদের একটি প্রতিষ্ঠান জানতে চেয়েছিল দলগত ভাবে তারা এই উৎসবে অংশ নিতে পারবেন কিনা। তখন তাদের অনুমতি দেয়া হয়। নারী-পুরুষ সবাই মিলে উৎসবে যোগ দিলে সেই উৎসবের আনন্দও দ্বিগুণ হয়ে যায়। ঈশ্বরও খুশি হন তাতে।'

তবে উৎসবের মূল বিষয়টিতে যোগ দিতে পারেননি নারীরা। সেখানে অর্ধনগ্ন অবস্তায় পুরুষরা দুষ্টের দমনে এমন শুভ শক্তির কামনা এক অদ্ভুত প্রথায় অংশ নেন। যেহেতু সেই বিশেষ রীতি পালনে একে অপরের সংস্পর্শে আসতে হয় তাই নারীদের সেই স্থানে যেতে দেয়া সম্ভব হয়নি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল  ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ভূয়া মুক্তিযোদ্ধাকে ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App