×

আন্তর্জাতিক

রাশিয়ায় নাভালনির আইনজীবী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৮ এএম

রাশিয়ায় নাভালনির আইনজীবী গ্রেপ্তার

রাশিয়ায় এমাসে কারাগারে মারা যাওয়া বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রাশিয়ার গণমাধ্যমে কয়েকটি সূত্রে জানা যায়, আইনজীবী ভাসিলি ডাবকভকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আটক করা হয়েছে।

রাশিয়া কর্তৃপক্ষ এখনও তার গ্রেপ্তার হওয়ার খবর নিশ্চিত করে জানায়নি বলে জানিয়েছে বিবিসি।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক পেনাল কলোনি কারাগারে নাভালনির মৃত্যুর পর সেখানে এই নেতার মায়ের সঙ্গে ছিলেন ডাবকভ।

২০২৩ সালের অক্টোবরে নাভালনির অন্যান্য আইনজীবীরা- ভাদিম কোবজেভ, ইগর সার্গুনিন এবং অ্যালেক্সেই লিপস্টার- ‘চরমপন্থার’ অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

জানুয়ারিতে নাভালনির আরেক আইনজীবী ওলগা মিখাইলোভা বলেছিলেন,তাকেও একই অপরাধে অভিযুক্ত করা হয়েছে। তিনি এরপর নির্বাসনে থাকার সিদ্ধান্ত নেন।

২০২১ সালে চরমপন্থার অভিযোগে রুশ কর্তৃপক্ষ নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি-বিরোধী ফাউন্ডেশন নিষিদ্ধ করে।

নাভালনির মৃত্যুর পরও কারা কর্তৃপক্ষ এক সপ্তাহের বেশিসময় তার মরদেহ আটকে রাখে। নাভালনির মা ছেলের দেহ উদ্ধার করতে প্রত্যন্ত সেই কারাগারে ছুটে যান। তার সঙ্গে গিয়েছিলেন আইনজীবী ডাবকভ।

নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয় ৮ দিন পর। কর্তৃপক্ষ নাভালনির দেহ গোপনে দাফন করার জন্য হুমকিও দিয়েছে বলে জানিয়েছিলেন মা লিউডমিলা নাভালনায়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আলোচনার অর্থ নেই: ককরোচ মুখপাত্র

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

ইয়েমেনে সৌদির হামলা, পাল্টা আঘাতের হুঁশিয়ারি হুতিদের

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

সোয়াইন ফ্লুতে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি

দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

২৫ জুলাই দেশের বাজারে আজ স্বর্ণের ভরি কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App