×

আন্তর্জাতিক

কলেরা ঠেকাতে বিশাল কর্মসূচি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪, ১০:০৪ পিএম

কলেরা ঠেকাতে বিশাল কর্মসূচি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ছবি: সংগৃহীত

বিশ্বে পানিবাহিত রোগ কলেরার প্রাদুর্ভাব ক্রমেই বেড়ে চলছে। এই রোগের সংক্রমণ ঠেকাতে এ যাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা কর্মসূচি শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীজনরা। 

পূর্ব আফ্রিকার দেশ মালাউই কলেরা পরীক্ষা কিটের প্রাথমিক চালান পেয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে কলেরার সংক্রমণ শনাক্তে যে প্রচেষ্টা তা শুরু হলো। এবারের কর্মসূচিতে ইথিওপিয়া, সোমালিয়া, সিরিয়া, জাম্বিয়াসহ বিশ্বের ১৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে ১২ লাখের বেশি পরীক্ষার কিট দেয়া হবে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি।

আরো পড়ুন: ফের আইএমএফের পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা

এর আগে ২০২২ সালে তার আগের বছরের তুলনায় দ্বিগুণ কলেরা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে ৭ লাখের বেশি মানুষের কলেরা শনাক্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভির অর্থায়ন ও সমন্বয়ে এবং ইউনিসেফের সংগৃহীত কিটের মাধ্যমে নতুন কর্মসূচি শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক বিবৃতিতে গাভির প্রধান প্রোগ্রাম অফিসার অরেলিয়া নগুয়েন বলেছেন, আমরা বিশ্বে কয়েক বছর ধরে কলেরা সংক্রমণের নজিরবিহীন বৃদ্ধি লক্ষ করছি। তিনি আরো বলেন, আজকের এই কর্মসূচি এই রোগের বিরুদ্ধে লড়াইয়ে জরুরি সক্ষমতা বাড়াবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App