×

আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবির-আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ১৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৮:৫২ এএম

গাজায় শরণার্থী শিবির-আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত ১৮

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একটি শরণার্থী শিবির ও আবাসিক বাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পৃথক এই হামলায় শিশুসহ নিহত হয়েছেন ১৮ জন। এরমধ্যে মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১১ জন। অন্যদিকে রাফাহতে আবাসিক বাড়িতে হামলায় প্রাণ হারিয়েছেন ৭ জন। উভয় হামলাতেই নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু।

বুধবার (১৭ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, মধ্য গাজার মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে। নিহতদের অধিকাংশই শিশু। এছাড়া এই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ওয়াফা।

আল জাজিরা বলছে, মাগাজি শরণার্থী শিবিরটি ঘনবসতিপূর্ণ এবং ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করার পরে ভূখণ্ডটির উত্তরে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পরে এই শিবির আরও ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে।

আল জাজিরার হানি মাহমুদ রাফাহ থেকে জানিয়েছেন, মাগাজি শরণার্থী শিবিরে মানুষের কাজ ও ব্যস্ততার সময়ে ইসরায়েল এই হামলাটি চালায়। তিনি বলেন, হামলার সময় সেখানকার একটি খেলার মাঠেও আক্রমণের ঘটনা ঘটে যেখানে প্রায়শই বাস্তুচ্যুত শিশুরা চলাচল করে। এছাড়া ইসরায়েলি এই হামলায় ‘কয়েকজন’ আহত মানুষকে আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে গাজার রাফাহ শহরের একটি বাড়িতে পৃথক ইসরায়েলি হামলায় আরো সাতজন নিহত হয়েছেন। ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরের কেন্দ্রস্থলে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় চার শিশুসহ ওই সাতজন নিহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

প্রথম টিকিটেই ভাগ্য খুলল প্রবাসীর, জিতলেন অর্ধ কোটি টাকা

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

ডাম্পট্রাক চাপায় প্রাণ গেল ছাত্রদল ও যুবদল নেতার

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

মসজিদে নববীর কার্পেট রক্ষণাবেক্ষণ যেভাবে?

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App