×

আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, বিক্ষোভে চাকরি গেল ২৮ কর্মীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম

ইসরায়েলের সঙ্গে গুগলের চুক্তি, বিক্ষোভে চাকরি গেল ২৮ কর্মীর

ছবি: ইন্টারনেট

ইসরায়েল সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিরোধিতা করেছিলেন টেক জায়ান্ট গুগলের কিছু সংখ্যক কর্মী। এমনকি স্বাক্ষরিত সেই চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভও করেছিলেন তারা।

আর এই কারণেই গুগলের ২৮ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। ইসরায়েলকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড সার্ভিস পরিষেবার জন্য অ্যামাজন-এর সঙ্গে যৌথভাবে ১.২ বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছিলেন গুগলের ওই ২৮ কর্মী। খবর এনডিটিভির।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়েছে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর, সিয়াটেল এবং ক্যালিফোর্নিয়ার সানিভেলে যৌথভাবে ‘নো টেক ফর অ্যাপারথেড অর্গানাইজেশন’ নাম দিয়ে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।

ওইদিন বিক্ষুব্ধরা প্রায় ১০ ঘণ্টা ধরে এই চুক্তির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালনসহ বিক্ষোভ করেন এবং পুরো বিক্ষোভের সরাসরি সম্প্রচার করা হয়। ওই ঘটনার পর বিক্ষোভে জড়িত ৯ জনকে অনধিকার প্রবেশের অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনার পরেই বিক্ষোভের সঙ্গে জড়িত কর্মীদের গুগলের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়। এমনকি যারা আন্দোলনের সমর্থক, কিন্তু সরাসরি অবস্থান বিক্ষোভে অংশ নেননি তাদের কাছেও নোটিশ যায় সংস্থার এমপ্লয়ী রিলেশনশ গ্রুপের পক্ষ থেকে। তাদের সকলকেই ছুটিতে যেতে নির্দেশ দেয়া হয়।

ব্লুমবার্গ দেখেছে এমন একটি ইমেইলে গুগল ভুক্তভোগী ওই কর্মীদের বলেছে, তারা ‘এই বিষয়টি যতটা সম্ভব গোপনীয় রাখছে, শুধুমাত্র জানার প্রয়োজনের ভিত্তিতে তথ্য প্রকাশ করছে’। এরপর বুধবার সন্ধ্যায় এই কর্মীরা জানতে পারেন সংস্থার পক্ষ থেকে তাদের ছাঁটাই করা হয়েছে। 

গুগলের পক্ষ থেকে দেয়া এক অভ্যন্তরীণ বিবৃতিতে কর্মীদের জানানো হয়েছে, আমাদের সংস্থায় এই ধরনের বিক্ষোভের কোনও জায়গা নেই এবং আমরা এই ধরনের ঘটনা বরদাস্ত করবো না। সংস্থা এই বিক্ষোভকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং খুব স্পষ্টভাবে জানাচ্ছে এই ধরনের ঘটনা আবার ঘটলে কড়া পদক্ষেপ নেয়া হবে, যা ছাঁটাই পর্যন্ত যেতে পারে।

বিক্ষোভকারীদের সম্পর্কে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, শারীরিকভাবে অন্য কর্মীদের কাজে বাধাদান আমাদের নীতির বিরোধী এবং এটি কোনোভাবেই মেনে নেয়া হবে না। এই কর্মীদের বার বার অনুরোধ করা সত্ত্বেও তারা অফিসের অঞ্চল ছেড়ে যেতে রাজি না হওয়ায় অফিসের নিরাপত্তার স্বার্থে তাদের অফিসের বাইরে বের করে দেয়া হয়। আমরা আপাতত ২৮ জন কর্মীকে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত করেছি এবং পরবর্তী পর্যায়ের তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App