×

আন্তর্জাতিক

উদ্বেগের কিছু নেই, ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটবে না: খামেনি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৪৭ এএম

উদ্বেগের কিছু নেই, ইরানের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিঘ্ন ঘটবে না: খামেনি

আয়াতুল্লাহ খামেনি

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিদ্ধস্তের ঘটনায় ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 

রবিবার রাতে তেহরানে এক সমাবেশে তিনি এ কথা বলেন। তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

তেহরানে এক সমাবেশে আয়াতুল্লাহ খামেনি দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেছেন, আমরা আশা করি সর্বশক্তিমান প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের ফিরিয়ে দেবেন।

তিনি আরো বলেন, সবার উচিত তাদের সুস্থতার জন্য প্রার্থনা করা। ইরানিদের এ ঘটনায় উদ্বিগ্ন হওয়া উচিত নয়। কারণ দেশের কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটবে না।

 এর আগে রাইসি গতকাল আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন করেন। সেখান থেকে ফেরার পথে উত্তর-পশ্চিমাঞ্চলের ভারজাকান অঞ্চলে তাকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

১০ কারখানা ছুটি গাজীপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ বনানী থেকে গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ বনানী থেকে গ্রেপ্তার

ঢাকায় তাপমাত্রা আজ থাকবে যেমন

ঢাকায় তাপমাত্রা আজ থাকবে যেমন

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৭ শর্ত

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, যুক্তরাষ্ট্রকে মানতে হবে যে ৭ শর্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App