×

আন্তর্জাতিক

স্কুলে চিতাবাঘ, সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১০:৩৬ এএম

স্কুলে চিতাবাঘ, সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর তিরুপাথুরে একটি বেসরকারি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যখন চিতাবাঘটির সন্ধান চলছে, তখন জেলা কালেক্টর আগামী তিন দিনের জন্য সেখানকার সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করেছেন।

শুক্রবার (১৪ জুন) একজন সিনিয়র বন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এনডিটিভির।

তিরুপাথুর জেলা কালেক্টর কে থারপাগরাজ, পুলিশ সুপার অ্যালবার্ট জন এবং বন বিভাগের কর্মীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্কুলে ছুটে যান।

জেলা কালেক্টর জানান, একজন অভিভাবক বিকাল ৪টার দিকে তার সন্তানকে নিতে স্কুলে এসে স্কুল ক্যাম্পাসে চিতাবাঘটিকে লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদে বাড়ি পৌঁছে দেয়।

আরো পড়ুন : কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে পূর্ণশক্তি প্রয়োগ করার নির্দেশ মোদির 

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে, জালের সাহায্যে প্রাণীটিকে ধরার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু ক্যাম্পাসে একটি ঝোপের নিচে চিতাবাঘটি নজরে পড়ার পরে ওই পরিকল্পনাটি বাদ দেয়া হয়।

এদিকে, চিতাবাঘের আক্রমণে একজন আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা।

পরে সংবাদ সম্মেলনে জেলা কালেক্টর আরো বলেন, বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা চিতাবাঘটিকে ধরার জন্য সমস্ত প্রচেষ্টা করেন। তারা চিতাবাঘের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যখনই এটিকে ধরার চেষ্টা করা হয় তখনই প্রাণীটি তার অবস্থান পরিবর্তন করতে থাকে। 

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে জেলা প্রশাসন সমস্ত স্কুলকে তিন দিনের ছুটি ঘোষণা করতে বলেছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মধ্যে স্কুল ক্যাম্পাসে কোনো ধরনের কার্যক্রম চলবে না। 

চিতাবাঘের আক্রমণে আক্রান্ত ব্যক্তির অবস্থা সম্পর্কে জানতে চাইলে কালেক্টর বলেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তার জীবন শঙ্কামুক্ত। 

প্রাণীটিকে ধরার জন্য সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান জ্যেষ্ঠ বন কর্মকর্তা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App