×

আন্তর্জাতিক

ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা জানালেন এরদোগান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৫:৪৭ পিএম

ইরানের নতুন প্রেসিডেন্টকে ফোনে যা জানালেন এরদোগান

ছবি: সংগৃহীত

ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান। নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, এরদোগান পেজেশকিয়ানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। 

বিবৃতিতে আরো বলা হয়, দুই নেতা তুরস্ক-ইরান সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন। এরদোগান বলেন, তিনি বিশ্বাস করেন গভীর ঐতিহাসিক বন্ধনের ভিত্তিতে প্রতিষ্ঠিত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন যুগে আরো বিকশিত হবে। এসময় তিনি তার মেয়াদের সাফল্যও কামনা করেন।

আরো পড়ুন: গাজায় নিহতের প্রকৃত সংখ্যা প্রায় ২ লাখ : ল্যানসেট

মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হতে অতি রক্ষণশীল সাঈদ জালিলিকে পরাজিত করে শুক্রবার রানঅফ নির্বাচনে জয়ী হয়েছেন পেজেশকিয়ান।

দেশটিতে গত ২৮ জুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল মাত্র ৩৯ দশমিক ৯২ শতাংশ। যা দেশটির ইতিহাসে সর্বনিম্ন। প্রথম দফায় ৪ জন প্রার্থীর কেউই ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করতে পারেননি।

এরপর দ্বিতীয় ধাপে গড়ায় নির্বাচন। যদিও দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি ১০ শতাংশ বেড়েছে। তবে ৫০ শতাংশ ভোট দানে বিরত ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App