×

রাজধানী

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকায় ফের ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই প্রতিষ্ঠানের অফিসে থাকা একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার ওই সময়ে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্ক সার্ভিসের অফিসে প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি অফিসের ভেতরে থাকা একটি ল্যাপটপে আঘাত করে সেটি ভেদ করে দেয়ালে গিয়ে লাগে। গুলির ঘটনায় অফিসের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হলেও কোনো কর্মী বা উপস্থিত ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে দুর্বৃত্তরা ডিএল নেটওয়ার্কের অফিসে ঢুকে গুলি করে। গুলিটি একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কেন বা কী উদ্দেশ্যে ওই ইন্টারনেট প্রতিষ্ঠানের অফিসে গুলি করা হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে। ওই সময় প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে ক্যারিয়ার গড়তে রাজধানীতে ক্যারিয়ার সামিট

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App