×

আন্তর্জাতিক

ড. ইউনূসের কাছে চিঠিতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০৯:৫৬ এএম

ড. ইউনূসের কাছে চিঠিতে যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ড. মুহাম্মদ ইউনূস ও শেহবাজ শরিফ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার নিয়োগ বাংলাদেশের জনগণের বিশেষ করে যুবকদের আপনার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের প্রতি যে আস্থা রয়েছে তার সাক্ষ্য বহন করে।

 শেহবাজ শরিফ আরো বলেছেন, বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে পাকিস্তান অত্যন্ত মূল্যায়ন করে। আমরা আন্তরিকভাবে বাংলাদেশে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা রাখি, যা আমাদের দুই দেশের স্বার্থ রক্ষা করতে পারে এবং তাদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে পারে।‘

এ বিষয়ে আমি আগামী দিনে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি। বিশেষত দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে। আমি বিশ্বাস করি, আমাদের দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো সক্রিয়ভাবে অন্বেষণ করতে হবে। 

তিনি আরো বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে পাকিস্তানের জনগণ ও সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের দৃঢ় মনোবল এবং ঐক্য তাদের একটি উজ্জ্বল ও সুরেলা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগের পর ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চারদিন পর গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। 

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App