×

আন্তর্জাতিক

দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ১২:০৭ পিএম

দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন কমলা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের শিকাগোয় ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবা (২২ আগস্ট) রাতে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা দলীয় মনোনয়ন গ্রহণ করেন।

দলীয় মনোনয়ন গ্রহণ করে সম্মেলনে দেয়া ভাষণ দেন কমলা। তিনি বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব’।

আরো পড়ুন: জঙ্গল থেকে ৫ দিন পর হারিয়ে যাওয়া শিশু উদ্ধার

এসময় আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান কমলা।

তিনি বলেন, তার এই মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ। দেশকে এগিয়ে নিতে হবে। তবে তা কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে।

কমলা বলেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App