×

আন্তর্জাতিক

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের আদেশ মানতে আহ্বান অস্ট্রেলিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম

ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের আদেশ মানতে আহ্বান অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং বলেছেন, গাজায় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ব্যবস্থা করতে ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক আদালতের আদেশ মেনে চলতে হবে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে উং বলেন, সাধারণ পরিষদের প্রস্তাব ৭৭ বছর পার হয়ে গেলেও ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব এখনও নেই। খবর আনাদোলুর।

তিনি বলেন, এক ইসরায়েলকে বশে আনতে এবং ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের জন্য বিশ্ব ৭৭ বছর ধরে অপেক্ষা করতে পারে না। ইসরায়েলি চরমপন্থী বসতি স্থাপনকারীদের সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইহুদি চরমপন্থী বসতি স্থাপনকারী হিসাবে চিহ্নিত অস্ট্রেলিয়া ভিসা দেবে না।

অস্ট্রেলিয়া ফিলিস্তিনি রাষ্ট্রের আন্তর্জাতিক ঘোষণার জন্য একটি সুস্পষ্ট সময়রেখাসহ, দুটি রাষ্ট্রের জন্য একটি পথ নির্ধারণে নিরাপত্তা পরিষদের দ্রুত ভূমিকাসহ নতুন উপায়ে বের করতে বলেন।

আরো পড়ুন: সিরিয়া নিয়ে ৩ প্রভাবশালী দেশের বৈঠক

অস্ট্রেলিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান হলে উভয় দেশের জনগণের জন্য একটি নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যত হবে।

তিনি গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বলেন, অস্ট্রেলিয়া এবং অন্য ১৫২টি দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দেয়ার পর এখন প্রায় ৩০০ দিন হয়ে গেছে এখনো গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সোমবার সকাল থেকে ইসরায়েল লেবাননে যে বিমান হামলা চালিয়ে যাচ্ছে, তাতে ৭০০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ২২০০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরো বলেছে, গত অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ১৫৪০ নিহত এবং দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে ৭৭ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত রয়েছে। গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পরে ৪১ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী এবং শিশু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App