×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে হঠাৎ বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ০৫:৪৩ পিএম

পশ্চিমবঙ্গে হঠাৎ বিস্ফোরণ

ছবি -ইন্টারনেট

ভারতের পশ্চিমবঙ্গে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে মালদা জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, দুপুরে মালদা জেলার কালিয়াচক থানার সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় জোরদার বিস্ফোরণের শব্দে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। হতাহতের মধ্যে কারখানার একাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে ফরেন্সিক দল। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ওই কারখানায় প্লাস্টিক, লোহা ও পিতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রক্রিয়াকরণের কাজ হতো। কারখানার ভিতরে কোনও যন্ত্র বিকল হওয়ার ফলেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ২০ জন শ্রমিকের মধ্যে পাঁচজন নিহত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাস ভাড়া বাড়ানো নিয়ে বিআরটিএতে বৈঠক

বাস ভাড়া বাড়ানো নিয়ে বিআরটিএতে বৈঠক

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

‘বিগ বস’-এ যেতে চাননি নোরা, কিন্তু গেলেন কোন শর্তে?

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

গাজী নজরুলের এমপি পদ নিয়ে যা বললেন ইসি সচিব

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

অপ্রতিম হত্যা: মোবাইলের কলে মিলল নতুন সূত্র, তদন্তে বাড়ছে রহস্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App