×

অর্থনীতি

হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ ও অনুদান পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টার বিষয়ে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে কর্মসূচির সম্ভাব্য সুবিধাভোগীসহ সংশ্লিষ্ট সবাইকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের নজরে এসেছে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিছু ব্যক্তি বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং অন্যান্য মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাওয়ার নিশ্চয়তা কিংবা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। এ নামে ভুয়া পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পাশাপাশি কোনো বিভ্রান্তিকর প্রচারণায় প্রভাবিত না হতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘উদ্যোগ’ কর্মসূচিতে আবেদন চলছে

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচির পরিধি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে দেশের বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া আবেদন কার্যক্রম চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা সহায়তা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ একসঙ্গে এককালীন বিতরণ করা হবে। অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।

আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

এর আগে পরীক্ষামূলকভাবে দেশের আট জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচির আবেদন গ্রহণ করা হয়েছিল। গত ১৬ সেপ্টেম্বর শুরু হয়ে ১৫ অক্টোবর শেষ হওয়া ওই পর্যায়ে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু

অসুস্থ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সক্ষম লাইভফরওয়েল

স্বাস্থ্যসেবায় এআই প্রযুক্তি অসুস্থ হওয়ার আগেই ঝুঁকি শনাক্তে সক্ষম লাইভফরওয়েল

বিএনপির শোভাযাত্রা কাল, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা কাল, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

হঠাৎ বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App