×

আন্তর্জাতিক

‘গণহারে’ ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

‘গণহারে’ ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের

‘গণহারে’ বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা। ছবি: সংগৃহীত

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত আশঙ্কাজনক হারে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করে দিচ্ছে । দেশটির নতুন কড়া আইনের কারণে অন্যান্য দেশের মতো ভারতীয়দেরও ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস।

সোমবার (৯ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতীয়রা দুবাইয়ে যাওয়ার আবেদন করলে প্রায় ৯৯ শতাংশই ভিসা পেয়ে যেতেন। আবেদনকারী ভিসা বাতিলের পরিমাণ ছিল সর্বোচ্চ দুই শতাংশ এখন তা প্রায় তিনগুণ বেড়ে ছয় শতাংশ ছাড়িয়ে গেছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ছেন ভারতীয় নাগরিকরা। কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা।

দুবাই সরকারের নতুন ভিসানীতি অনুযায়ী, একজন পর্যটককে তার হোটেলের রিজারভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট, সব কিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হয়। এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাঙ্ক ব্যালেন্স আছে কি না তা নিশ্চিত করতে হয়। পর্যটকের শেষ  ৩ মাসের বেতনও দেখাতে হয়। তার সাথে ন্যূনতম ৫০ হাজার রুপিসহ ব্যাংক স্টেটমেন্ট প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হয়। এসব নানা জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে ।

এদিকে প্যাসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার বার্তা সংস্থা পিটিআইকে বলেন, অনেক আবেদনকারীর নিশ্চিত ফ্লাইট টিকিট ও হোটেল বুকিংয়ের সব নথি যথাযতভাবে উপস্থাপন করার পরও ভিসা পাচ্ছেন না। অথচ আবেদনকারীরা এরই মধ্যে টিকিট কেনা ও হোটেল বুকিং বাবদ অর্থ খরচ করে ফেলেছেন। বিষয়টি নিয়ে ভারতীয়রা খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নিরাপত্তা-আন্তর্জাতিক সম্পৃক্ততা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে হতে হবে

রাষ্ট্রপতি জাতীয় নিরাপত্তা-আন্তর্জাতিক সম্পৃক্ততা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে হতে হবে

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

মির্জা ফয়সল ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

নাটোরে যুবলীগের ঝটিকা মিছিল

নাটোরে যুবলীগের ঝটিকা মিছিল

মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার ‘নিয়োগ’

মুরগির দোকানকে গুদাম দেখিয়ে সার ডিলার ‘নিয়োগ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App