×

আন্তর্জাতিক

২ দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ পিএম

২ দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির ভাইস ফরেন মিনিস্টার

ছবি: সংগৃহীত

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস ফরেন মিনিস্টার মারিয়া ত্রিপোদি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার লক্ষ্যে ১৮-২০ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে বলেন, এ সফরকালে বাংলাদেশ অভিবাসন-সম্পর্কিত জটিলতার দ্রুত ও কার্যকর সমাধানের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে।

তিনি বলেন, ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোদি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

মুখপাত্র বলেন, ‘গত ৮ বছরে এটি ইতালি থেকে মন্ত্রী পর্যায়ের প্রথম সফর এবং বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রথম মন্ত্রী পর্যায়ের সফর।’

আলম বলেন, সফরকালে বাংলাদেশ ও ইতালি শিল্প ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App