×

আন্তর্জাতিক

হামলা শুরুর ঘোষণা দিল ইয়েমেনের হুথিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

হামলা শুরুর ঘোষণা দিল ইয়েমেনের হুথিরা

ছবি: সংগৃহীত

ইরানের মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে লোহিত সাগরে চলাচলরত জাহাজের ওপর হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটির দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আনুষ্ঠানিক নেতৃত্বের ঘোষণা না এলেও নতুন অভিযান শুরু করার প্রস্তুতি চলছে। তাদের দাবি, এই পদক্ষেপ ইরানের সমর্থনে নেওয়া হচ্ছে।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট। পাশাপাশি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও পরিকল্পনার অংশ হতে পারে।

লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট। সেখানে নতুন করে হামলা শুরু হলে বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি সরবরাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে আন্তর্জাতিক নৌজোট বা সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App