×

আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পিএম

লেবাননে হিজবুল্লাহর হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক হামলায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে আইডিএফের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত দুই সেনার মধ্যে একজনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। তিনি হলেন ৩৮ বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস মাহের খাতার। তিনি ৯১তম গ্যালিলি রিজিওনাল ডিভিশনের কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের হেভি মেশিনারি অপারেটর ছিলেন। খাতার মাজদাল শামস এলাকার বাসিন্দা। নিহত দ্বিতীয় সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আরো পড়ুন: লেবাননের বাস্তুচ্যুতদের জন্য ১০৮ মিলিয়ন ইউরো দিচ্ছে জার্মানি

ইসরায়েলি সীমান্তের মানারা সংলগ্ন দক্ষিণ লেবাননের একটি সেনা পোস্টের কাছে এই ঘটনা ঘটে। আইডিএফের প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকায় অভিযান চলাকালীন একটি সাঁজোয়া যান (এপিসি) আটকা পড়ে। সেটি উদ্ধারের জন্য আইডিএফ আরেকটি সাঁজোয়া যান এবং দুটি ডি-৯ সাঁজোয়া বুলডোজার পাঠায়। উদ্ধারকাজ চলাকালে একটি ডি-৯ বুলডোজার লক্ষ্য করে হিজবুল্লাহ হামলা করে।

আইডিএফ আরও বলেছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বুলডোজারটিতে আগুন ধরে যায় এবং এতে থাকা দুই সেনা সদস্য নিহত হন। এই ঘটনায় আরও একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App