×

আন্তর্জাতিক

তেলের দাম বৃদ্ধিতে জরুরি বৈঠকে বসছে জি৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

তেলের দাম বৃদ্ধিতে জরুরি বৈঠকে বসছে জি৭

ছবি : সংগৃহীত

তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ব্যাপক পতন দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) জি৭ দেশের অর্থমন্ত্রীরা একটি জরুরি বৈঠকের আয়োজন করেছেন।

অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যাওয়ায় বৈঠক ডাকা হয়েছে। ব্রিটেনের চ্যান্সেলর র‌্যাচেল রিভসসহ শীর্ষ শিল্পোন্নত দেশের অর্থমন্ত্রীরা বৈঠকে সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করবেন।

হরমুজ প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় সোমবার বৈশ্বিক তেলের দাম প্রায় ১২০ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে ব্রিটেনের এফটিএসই ১০০ শেয়ারসূচক ১.৭ শতাংশ কমে লেনদেন শুরু করে।

জি৭ বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বয়ে মজুত থেকে যৌথভাবে তেল ছাড়ার বিষয়ও আলোচ্য হতে পারে। সঠিক সমন্বয় ব্যর্থ হলে তেলের দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এতে বিশ্বজুড়ে ভোক্তা ও ব্যবসার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে।

আরো পড়ুন : ইরান যুদ্ধের প্রভাবে ব্যারেলপ্রতি তেল ১০০ ডলার ছাড়ালো

একই সময়ে ইরানে কট্টরপন্থী মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতার উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে। সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইরানও প্রতিবেশী উপসাগরীয় দেশের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। সৌদি আরব একটি বড় তেলক্ষেত্রের দিকে আসা দুই দফা ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

সোমবার সকালে এশিয়ায় ব্রেন্ট ক্রুডের দাম এক পর্যায়ে ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলারে পৌঁছায়, পরে প্রায় ১০৯ ডলারে নেমেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডও প্রায় ১০৪ ডলারে লেনদেন হচ্ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App