×

আন্তর্জাতিক

নিরাপত্তা ঝুঁকি

তুরস্ক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৯ পিএম

তুরস্ক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

নিরাপত্তা ঝুঁকির কারণে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় অবস্থিত মার্কিন কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের চলে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (০৯ মার্চ) আঙ্কারায় অবস্থিত মার্কিন দূতাবাসের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরো পড়ুন: তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরানের ভূখণ্ড থেকে হামলা হয়নি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তা পরিস্থিতির কারণে আদানা কনস্যুলেট জেনারেল থেকে জরুরি নয়—এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

এ ছাড়া পৃথক এক সতর্কবার্তায় দক্ষিণ-পূর্ব তুরস্কে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত ওই এলাকা ত্যাগ করার জন্য জোরালোভাবে উৎসাহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

বিশ্বকাপ থেকে বাদ পড়ে জুয়া খেলতে গিয়েও হারলেন নেইমার

এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষামন্ত্রী এইচএসসির তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

শিক্ষা বোর্ডের গেট খুলে নিল শিক্ষার্থীরা

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App