×

বিশ্ববাণিজ্য

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ এএম

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। সোমবার (২৭ জুলাই) একদিনেই বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশের বেশি কমেছে।

আন্তর্জাতিক বাজারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল প্রায় ৮৮ দশমিক ৬০ মার্কিন ডলারে নেমে আসে। আগের দিনের তুলনায় এর দাম ১০ শতাংশের বেশি কমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৩৫ মার্কিন ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে- এমন প্রত্যাশায় মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে। এর সরাসরি প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে।

আরো পড়ুন : জ্বালানি সংকটে বন্ধ সার কারখানা, ক্ষতি ১৩৫ কোটি টাকা

এর আগে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ মার্কিন ডলার ছুঁয়েছিল।

পরিস্থিতির পরিবর্তন শুরু হয় গত শুক্রবার, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেন। সোমবার তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘গঠনমূলক আলোচনা’ চলছে এবং সমঝোতার সম্ভাবনা রয়েছে। তবে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ আবারও বিবেচনায় আসতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে ইরানও পাল্টা সামরিক অভিযান স্থগিত রাখার কথা জানিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটি।

বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে কাজাখস্তানের তেল রপ্তানিও। রাশিয়ার কৃষ্ণ সাগর উপকূলে অবস্থিত ক্যাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল পরিবহন শুরু হওয়ায় বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ পুরোপুরি কাটেনি। ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের জিজান ও ইয়ানবু এলাকায় সৌদি আরামকো-সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি করায় বাজারে এখনও কিছুটা সতর্কতা বজায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

স্থগিত তেলাপোকাদের আন্দোলন, নেপথ্যে যে শর্ত

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App