×

আন্তর্জাতিক

জোহরান মামদানি

ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পিএম

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান টানা ৩৩তম দিনে গড়িয়েছে। এই দীর্ঘ সময়ে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পাশাপাশি যুদ্ধের পেছনে ওয়াশিংটন বিপুল অংকের অর্থ ব্যয় করেছে।

মার্কিন প্রশাসনের এমন বিশাল সামরিক ব্যয় নিয়ে এবার তীব্র সমালোচনায় ফেটে পড়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জনকল্যাণমূলক খাতের পরিবর্তে যুদ্ধে অর্থ ঢালার কড়া সমালোচনা করেন।

বুধবার (১ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তনের লক্ষ্যে যুদ্ধ শুরু করাকে সম্পূর্ণ নিরর্থক বলে অভিহিত করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। 

তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের সিদ্ধান্ত একান্তই দেশটির জনগণের; বাইরের কোনো শক্তির নয়।’ 

এই যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে তিনি মানবিক ও রাজনৈতিক-উভয় দিক থেকেই এর তীব্র বিরোধিতা করার আহ্বান জানান।

তার মতে, ‘ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে।’

নিউ ইয়র্ক সিটির মেয়র চলমান যুদ্ধের ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, ‘এই সংঘাতের পেছনে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে।

তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে উল্লেখ করেন যে, একদিকে যখন ওয়াশিংটন যুদ্ধে কাড়ি কাড়ি অর্থ ঢালছে, অন্যদিকে খোদ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ না করে এই বিশাল অংকের অর্থ যুদ্ধে ব্যয় করাকে তিনি হঠকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেন।

মামদানি বলেন, ‘এই অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো তাহলে তা স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় পরিবর্তন আনতে পারত। কিন্তু তা না করে যুদ্ধনীতির পেছনে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ইরানের

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

ইসরায়েলি হামলায় লেবাননে ১,৩১৮ জনের মৃত্যু

 ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

জোহরান মামদানি ইরানে শাসন পরিবর্তনে বিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

মোজতবা খামেনির অবস্থান নিয়ে যা বললো রাশিয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App