×

আন্তর্জাতিক

‘এফ-১৫ পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

‘এফ-১৫ পাইলটকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে’

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছে। 

রোববার (৫ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই তথ্য জানান।

ট্রাম্পের বরাতে জানা গেছে, গত শুক্রবার ইরানে মার্কিন যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছিলো এবং বিমানে থাকা দুইজন পাইলটের মধ্যে একজনকে সেই দিনই উদ্ধার করা হয়েছিলো।

রোববার ট্রাম্প জানান, ‘আমরা অপর পাইলটকে উদ্ধার করেছি। কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন। তিনি আহত হয়েছেন, তবে সুস্থ হয়ে উঠবেন।’

তবে ট্রাম্পের সর্বশেষ পোস্টে বলা হয়েছে, ‘উদ্ধারকালে পাইলট গুরুতর আহত ছিলেন।’

তিনি উদ্ধার অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে জানান, ‘ইরানি সেনারা বিপুলসংখ্যক সদস্য নিয়ে তাকে খুঁজছিল এবং প্রায় ধরে ফেলার পর্যায়ে পৌঁছেছিলো।’

ট্রাম্প আরও বলেন, ‘মানব ও প্রযুক্তিগত ঝুঁকি অত্যন্ত বেশি থাকায় সাধারণত এমন বিপজ্জনক অভিযান চালানো হয় না। এটি বিরল ঘটনা। প্রথম দফার পর দ্বিতীয় দফায় অভিযান চালানো হয় এবং দিনের আলোতেই পাইলটকে উদ্ধার করা হয়, যা অস্বাভাবিকভাবে সাহসী পদক্ষেপ ছিল।’

উদ্ধারকারী দলকে প্রায় সাত ঘণ্টা ইরানের আকাশসীমায় অবস্থান করতে হয়েছিলো বলেও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

জামিনে মুক্ত সাংবাদিক পীর ইয়াকুব, ফিরলেন স্বজনদের কাছে

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App