×

আন্তর্জাতিক

হরমুজ সুরক্ষায় সামরিক অবদান রাখবে ব্রিটেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৫২ এএম

হরমুজ সুরক্ষায় সামরিক অবদান রাখবে ব্রিটেন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জবাবে পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে ইরান। তেহরানের এই পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।

বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌ-পথগুলো ইরান অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে স্থবিরতা দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাবে বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

হরমুজ সুরক্ষায় ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বাধীন বহুজাতিক উদ্যোগের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র সমালোচনা করলেও, এই মিশনে লন্ডন 'ব্যাপক সামরিক অবদান' রাখবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান টার্নার।

শনিবার (১৮ এপ্রিল) এ যুক্তরাজ্যের প্রেস অ্যাসোসিয়েশনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে ক্রিশ্চিয়ান টার্নার বলেন, ‘ইরান সংঘাত শেষ হয়ে গেলে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে আশ্বস্ত করাই বহুজাতিক মিশনটির লক্ষ্য।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে শুক্রবার অনুষ্ঠিত একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে প্রায় ৫০টি দেশের অংশগ্রহণ এই নৌপথে টোল বা বিধিনিষেধ আরোপ প্রতিরোধের বৈশ্বিক সংকল্পের ইঙ্গিত দেয়।’

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প লিখেছিলো, ‘হরমুজ প্রণালীর পরিস্থিতি শেষ হওয়ার পর, ন্যাটো থেকে আমার কাছে একটি ফোন আসে, তারা জানতে চেয়েছিল আমাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না। আমি তাদের দূরে থাকতে বলেছি, যদি না তারা শুধু তাদের জাহাজগুলো তেল দিয়ে বোঝাই করতে চায়। প্রয়োজনের সময় তারা অকেজো ছিল, একটা কাগুজে বাঘ!।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App