×

আন্তর্জাতিক

ইসলামাবাদে আরাঘচি, এসেছেন ট্রাম্পের জামাতাও

‘শান্তি আলোচনা’ নিয়ে ধোঁয়াশা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম

ইসলামাবাদে আরাঘচি, এসেছেন ট্রাম্পের জামাতাও

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিদল। 

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে তাদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করে বলে জানিয়েছে পাকিস্তান ও ইরানের গণমাধ্যমগুলো।

তবে আরাঘচির এই পাকিস্তান আগমনের উদ্দেশ্য নিয়ে ওয়াশিংটন ও তেহরানর বক্তব্য পুরোপুরি বিপরীতমূখী হওয়ায় একপ্রকার ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে।

হোয়াইট হাউজের একটি বিবৃতির বরাত দিয়ে বিবিসি বলছে যে, শনিবার (২৫ এপ্রিল) মার্কিন প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় বসবেন আরাঘচি। আর সেই উদ্দেশ্যে শনিবার ভোরেই ইসলামাবাদ পৌছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের ভাষ্যমতে, ‘ইরান এই শান্তি আলোচনা করতে সম্মত হয়েছে।’

অন্যদিকে হোয়াইট হাউসের এই বক্তব্য উড়িয়ে দিয়ে তেহরান বলছে, আরাঘচির সফরসূচীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বৈঠক হবার বিষয় উল্লেখই নেই, তাই ‘শান্তি আলোচনা’ বা অন্য যে কোনো ধরনের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবণাও নেই।

অবশ্য পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সফরসূচীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠকের কথা রয়েছে আরাঘচির।

শুক্রবার পাকিস্তান সময় রাত পৌনে একটার দিকে ইসলামাবাদে অবতরণের পর ইরানের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) ও সেনাপ্রধান (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার আবুগারবিয়েহকে নিয়ে যা জানা গেল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেপ্তার আবুগারবিয়েহকে নিয়ে যা জানা গেল

শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল ডব্লিউএইচও

শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়ার ওষুধ অনুমোদন দিল ডব্লিউএইচও

যুক্তরাষ্ট্রে লিমনের পর বৃষ্টির মৃত্যু নিশ্চিত করল পুলিশ

যুক্তরাষ্ট্রে লিমনের পর বৃষ্টির মৃত্যু নিশ্চিত করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App