×

আন্তর্জাতিক

কলকাতায় তৃণমূলের অফিস গুঁড়িয়ে দিল বিজেপি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৪০ পিএম

কলকাতায় তৃণমূলের অফিস গুঁড়িয়ে দিল বিজেপি

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর কলকাতায় ব্যাপক সহিংসতায় জড়িয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ওপর হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের খবর পাওয়া গেছে। এর মধ্যে শহরের ব্যস্ততম নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি অফিস গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে নিউমার্কেটের ঐতিহাসিক হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে আসেন বিজেপি কর্মীরা। সেখানে থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়টি তারা গুঁড়িয়ে দেন। ওই সময় পাশের একটি মাংসের দোকানেও হামলা চালানো হয়। ব্যস্ত মার্কেটে এমন আকস্মিক তাণ্ডবে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত দোকানপাট বন্ধ করে এলাকা ত্যাগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে পুলিশের টহল বাড়ানো হলেও উত্তেজনা কমেনি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে।

এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্যঙ্গ করে লেখেন,'কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট। বাঙালিরা পরিবর্তনের মাঝে আনন্দ করছেন।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঞ্ছারামপুর-হোমনা সড়কে মেরামত শুরু

ভোরের কাগজে সংবাদ প্রকাশ বাঞ্ছারামপুর-হোমনা সড়কে মেরামত শুরু

পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি

গাজীপুরে যুবলীগের মিছিল পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি

রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই

আইনমন্ত্রী রাজধানীর বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুযোগ নেই

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App