×

আন্তর্জাতিক

ভারত কিছু ভোলে না, ভারত কাউকে ক্ষমা করে না

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

ভারত কিছু ভোলে না, ভারত কাউকে ক্ষমা করে না

ছবি- সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’-এর এক বছর পূর্তিতে পাকিস্তানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক নিহতের জেরে চালানো ওই সামরিক অভিযানের ভিডিও প্রকাশ করে বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারত কিছু ভোলে না, কাউকে ক্ষমাও করে না’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২৫ সালের ৭ মে রাত ১টা ৫ মিনিটে পাকিস্তানে প্রথম হামলা চালিয়েছিল ভারত। পেহেলগামে বেসামরিক পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে এই ‘মাল্টি-ডাইমেনশনাল’ সামরিক অভিযান শুরু করা হয়। ভারতের দাবি অনুযায়ী, সেই অভিযানে পাকিস্তানের সামরিক স্থাপনা ও সন্ত্রাসী ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা ৫ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলতে শোনা যায়, “ভারত প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদদ-দাতাদের শনাক্ত করবে, খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।”

ভিডিওর সাথে আইএএফ বার্তা যুক্ত করে জানায়, “বিচার সম্পন্ন হয়েছে। নির্ভুল অভিযান স্মৃতিতে চিরস্থায়ী। ভারত কিছু ভোলে না, ভারত কাউকে ক্ষমা করে না।”

ভারতের দাবি অনুযায়ী, এটি গত অর্ধশতকের মধ্যে সীমান্তপারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। ভারতের প্রচলিত সামরিক সক্ষমতার চাপে গত বছরের ৯ মে পাকিস্তান যুদ্ধবিরতির আলোচনায় বসতে বাধ্য হয়েছিল, যদিও মাঠ পর্যায়ের লড়াই আরও দুই দিন স্থায়ী ছিল। ভারতের ভাষ্য মতে, পাকিস্তানের পারমাণবিক হুমকিও এই অভিযান থেকে ভারতকে পিছু হটাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App