×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:০১ পিএম

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলা বন্ধের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। শনিবার (৯ মে) রাতভর চলা এ কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধনীতি ও অভ্যন্তরীণ বিভাজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

চলতি বছরের শেষ দিকে ইসরাইলে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে এর আগেই ইরান ও লেবানন ইস্যু, পাশাপাশি কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক দায়িত্বে ছাড় দেওয়ার বিষয়কে ঘিরে দেশটির রাজনীতিতে অস্থিরতা বেড়েছে। খবর সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে ‘বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, সরকার জনগণকে বিভ্রান্ত করতে ভুল ও বানোয়াট তথ্য দিচ্ছে।

তিনি আরও বলেন, বাইরের শত্রু ইরানের চেয়েও দেশের অভ্যন্তরীণ বিভাজনকে বড় হুমকি হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে কট্টর ধর্মীয় গোষ্ঠীগুলোর সামরিক সেবায় অংশ না নেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করছেন। সেখানে ‘গণহত্যা বন্ধ করো’সহ নানা স্লোগান লেখা ছিল। কিছু প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে ব্যঙ্গ করে ‘বিবি এসকোবার’ বলেও উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে অভ্যন্তরীণ বিতর্ক নেতানিয়াহু সরকারের ওপর চাপ বাড়াচ্ছে। আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশের ভেতরের অসন্তোষও আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জোটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App