×

আন্তর্জাতিক

এবার পাকিস্তানে 'তেলাপোকা আওয়ামী লীগ' নামে দল গঠন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১৯ পিএম

এবার পাকিস্তানে 'তেলাপোকা আওয়ামী লীগ' নামে দল গঠন

ছবি- সংগৃহীত

ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি) নামে একটি দলের আত্মপ্রকাশের পর নেট দুনিয়া এখন উত্তাল। সেই ঢেউ এবার আছড়ে পড়েছে পাকিস্তানেও। সেখানেও এখন তেলাপোকার নামে নতুন নতুন দল গঠন করা হচ্ছে। এর মধ্যে ‘তেলাপোকা আওয়ামী লীগ’, ‘তেলাপোকা আওয়ামী পার্টি’ এবং ‘মুত্তাহিদা তেলাপোকা মুভমেন্ট’ নামে তিনটি দল তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দলের নামে খোলা অ্যাকাউন্টগুলোর ফলোয়ার বা অনুসারীর সংখ্যা হু হু করে বাড়ছে। এর মধ্যে ‘তেলাপোকা আওয়ামী লীগ’ নামের দলটি তাদের বায়োতে লিখেছে,‘তরুণদের একটি রাজনৈতিক ফ্রন্ট, তরুণদের দ্বারা পরিচালিত দল, পাকিস্তানের জন্য।’ এই দলগুলো যেসব লোগো ব্যবহার করছে, সেগুলোর সঙ্গে ভারতের ‘তেলাপোকা জনতা পার্টি’র লোগোর বেশ সাদৃশ্য রয়েছে।

মূল ঘটনার সূত্রপাত ভারতে। দেশটির সুপ্রিম কোর্টের একটি শুনানির সময় প্রধান বিচারপতি সুরিয়া কান্ত বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন। শুনানিতে তিনি বলেন, ‘তেলাপোকার মতো অনেক তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না, কর্মক্ষেত্রে তাদের কোনো স্থান নেই।’

প্রধান বিচারপতির এই মন্তব্যের প্রতিবাদে অভিজিৎ দীপকে নামে ৩০ বছর বয়সী এক তরুণ ‘তেলাপোকা জনতা পার্টি’ গঠন করেন, যা পুরো ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দলটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতিমধ্যে দুই কোটির বেশি মানুষ যুক্ত হয়েছেন। এই সংখ্যা ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও প্রধান বিরোধী দল কংগ্রেসের অনুসারীর চেয়েও বেশি।

অবশ্য এই বক্তব্য নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা তৈরি হলে প্রধান বিচারপতি পরে ব্যাখ্যা দেন। তিনি বলেন, যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে চাকরিতে ঢোকে, তিনি কেবল তাদেরই তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App