×

আন্তর্জাতিক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৮:১৬ পিএম

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ছবি- সংগৃহীত

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর গাড়িটিতে মুহূর্তের মধ্যে আগুন ধরে গেলে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৯ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।

রোববার (৭ জুন) নাসিরিয়ার নিকটবর্তী একটি ব্যস্ত মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাসিরিয়ার নিকটবর্তী মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির বাসটির চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে উল্টে যায় এবং তাৎক্ষণিকভাবে পুরো গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন।

নাসিরিয়ার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ এই অগ্নিদুর্ঘটনায় ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেওয়ার পর ২১ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন আহত ১৯ জনের অধিকাংশেরই শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

এদিকে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ঠিক কী পরিস্থিতিতে এবং কার গাফিলতিতে এই মর্মন্তুদ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে ইতোমধ্যে তারা মাঠপর্যায়ে তদন্ত শুরু করেছে।

ইরাকে প্রতিনিয়তই এই ধরনের ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মহাসড়কগুলোর বেহাল দশা, ফিটনেসবিহীন যানবাহন এবং ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App