×

আন্তর্জাতিক

ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:১৬ এএম

ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার চেষ্টাকালে ইরানের একাধিক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।  মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সামরিক বাহিনী জানিয়েছে, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে কয়েক ঘণ্টা ধরে একাধিক একমুখী (ওয়ান-ওয়ে) হামলাকারী ড্রোন পাঠিয়েছিল।

পোস্টে আরো বলা হয়েছে, মার্কিন বাহিনী সাম্প্রতিক ঘণ্টাগুলোতে এসব ড্রোনের সবকটিই ভূপাতিত করেছে। ফলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সেন্টকম আরো বলেছে, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথটি এখনো উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছে দিলেন স্পিকার

বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

হ্যারি কেইন বিশ্বকাপে এর চেয়ে বড় ম্যাচ আর হয় না

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

‘হ্যাপিলি ম্যারিড’ লিখে কেয়া পায়েলের ফেসবুক পোস্ট

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

বিবাহবার্ষিকীতে সুখবর দিলেন সোহিনী সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App