×

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তান প্রধানমন্ত্রীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৯:৩২ এএম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে বড় বার্তা পাকিস্তান প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি- সংগৃহীত

দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বড় বার্তা দিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দুই দেশই সম্ভাব্য এই চুক্তির একটি সর্বসম্মত খসড়ার ওপর একমত হয়েছে এবং এখন এটি চূড়ান্ত করার কাজ চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শেহবাজ শরিফ লিখেছেন, ‘পাকিস্তানের পক্ষ থেকে জোরদার মধ্যস্থতা চললেও, একটি মহল এই শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার জন্য ক্রমাগত অপপ্রচার ও কুৎসা চালিয়ে যাচ্ছে এবং সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন।

এসব অপপ্রচার একপাশে সরিয়ে রেখে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির একটি চূড়ান্ত এবং সর্বসম্মত খসড়া তৈরি হয়েছে। পরবর্তী পদক্ষেপগুলো চূড়ান্ত করতে পাকিস্তান এখন উভয় পক্ষের সাথেই নিবিড়ভাবে কাজ করছে। মধ্যপ্রাচ্য তথা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার এতো কাছাকাছি আমরা এর আগে কখনো পৌঁছাতে পারিনি।’

কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানের প্রধানমন্ত্রী তার পোস্টে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না করলেও মূলত ইসরায়েলকেই এই কুৎসা রটনাকারী ও চুক্তি বিরোধী পক্ষ হিসেবে ইঙ্গিত করেছেন। কারণ, যুক্তরাষ্ট্র ও ইরান একটি ঐতিহাসিক চুক্তির দিকে দ্রুত এগিয়ে গেলেও প্রথম থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে তেল আবিব।

ইসরায়েলি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, তারা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই চুক্তির কোনো অংশ হবে না এবং লেবাননে তাদের চলমান সামরিক হামলা কোনো অবস্থাতেই বন্ধ করবে না। তবে ইসরায়েলের এমন যুদ্ধংদেহী অবস্থানের বিপরীতে ইরানের পক্ষ থেকে মার্কিন প্রশাসন ও মধ্যস্থতাকারীদের কাছে স্পষ্ট ও কঠোর বার্তা দেওয়া হয়েছে।

তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে যদি কোনো চুক্তি চূড়ান্ত হয়, তবে তা অবশ্যই মধ্যপ্রাচ্যের সব ফ্রন্টে ও সীমান্তে সমানভাবে কার্যকর করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App